২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বাসে আগুন লেগে ১০ জনের মৃত্যু

চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 03:12 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় পত্রিকার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।বুধবার জিলিন শহরে বাসটিতে যখন আগুন লাগে তখন এর ভেতরে ৪৩ জন যাত্রী ছিল।তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছে।গত সপ্তায় গুইজু প্রদেশে একটি বাসে আগুন লাগার ঘটনায় ৬ জন নিহত ও ৩৫ জন আহত হন।ওই বাসটিতে আগুন লাগার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের দাবি, ওই ব্যক্তি তার স্ত্রী নাস্তিক সন্দেহ করে বাসের ভেতরে পুড়িয়ে মারতে চেয়েছিলেন।