দেড়শ’ বছর পর সংবাদ সংশোধন
সদ্য অস্কারজয়ী চলচ্চিত্র ‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’ যে সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি- তা নিয়ে প্রকাশিত একটি সংবাদ দেড়শ’ বছরেরও বেশি সময় পরে সংশোধন করল নিউ ইয়র্ক টাইমস।
বিবিসি জানিয়েছে, ১৬১ বছর পর সংশোধন করে সংবাদটি আবার ছাপানো হয়েছে মঙ্গলবারের সংখ্যায়।‘দ্য কিডন্যাপিং কেস’ শিরোনামে সংবাদটি আমেরিকার এ পত্রিকায় প্রকাশ হয়েছিল ১৮৫৩ সালের ১২ জানুয়ারি।অপহৃত হওয়ার পর ১২ বছর ধরে দাসত্বের কাহিনি নিয়ে একটি বই লেখেন সলোমন নরথাপ’ নামে তৎকালীন ‘স্বাধীন’ এক কৃষ্ণাঙ্গ।
নরথাপের ওই বইয়ের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি গত সোমবার অস্কারে সেরা ছবির মর্যাদা পেলে আবার আলোচনায় আসে ওই ঘটনা।
১৮৫৩ সালের সেই সংবাদের একটি ডিজিটাল কপি ‘আর্কাইভ’ ঘেটে সোমবার আলোয় আনেন জনপ্রিয় লেখিকা স্ক্লট।
ওই প্রতিবেদনে সলোমন নরথাপের নামের বানান দুই জায়গায় ভুলভাবে লিখেছিল নিউ ইয়র্ক টাইমস। রেবেকা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সংবাদটির লিংক দিয়ে ‘টুইট’ করেন।ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকাটি।১৮৫১ সালের ১৮ সেপ্টেম্বর ‘নিউইয়র্ক টাইমস’ এর প্রথম সংখ্যা বের হয়। দুই বছর পরে প্রকাশিত হয় আলোচিত ওই প্রতিবেদন।
সেই কাহিনী নিয়ে স্টিভ ম্যাককুইন পরিচালিত ‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’ চলচ্চিত্রটি এ বছর তিনটি ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়েছে।
