২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা

একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে রাশিয়া।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 11:27 AM

Updated : 01 Sep 2026, 12:33 PM

ইউক্রেইনের ক্রিমিয়া অঞ্চলে রুশ সেনাবাহিনীর হস্তক্ষেপ নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যেই পরীক্ষাটি চালানো হল।মঙ্গলবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় অস্ত্রাখান এলাকা থেকে আরএস-১২এম টোপল ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। ক্ষেপণাস্ত্রটি কাজাখস্তানের ভূমিতে পূর্ব নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত হানে।এই পরীক্ষার আগে রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে পরীক্ষা সংক্রান্ত তথ্য জানানো হয়েছিল বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন।পরীক্ষার প্রাথমিক প্রজ্ঞাপন ক্রিমিয়ার সঙ্কট শুরু হওয়ার আগেই দেয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।তবে এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।রুশ কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর ছোঁড়া এই ক্ষেপণাস্ত্রটিতে বিকল্প ওয়ারহেড (ক্ষেপণাস্ত্রের বিস্ফোরকবাহী অংশ) ব্যবহার করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রিয় বার্তা সংস্থা আরআইএ’কে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর ইয়েগোরভ।অস্ত্রাখানের ভলগা নদীর তীরের কাপুস্টিন আর নিক্ষেপক ক্ষেত্র থেকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। এই এলাকাটির অবস্থান ইউক্রেইন সীমান্ত থেকে ৪৫০ কিলোমিটার পূর্বে।আর ক্ষেপণাস্ত্রটি যেখানে আঘাত হেনেছে আরো পূর্বের সেই কাজাখস্তান বর্তমানে স্বাধীন দেশ হলেও এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সোভিয়েত-উত্তর নিরাপত্তা বলয়ের সদস্য হিসেবে রাশিয়ার মিত্র হয়ে আছে দেশটি।রাশিয়া প্রায়ই আইসিবিএম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তবে খুব কমই এসব পরীক্ষার ফলাফল প্রকাশ করে।এসব পরীক্ষার মাধ্যমে বিশ্বকে রাশিয়ার নিউক্লিয়ার ক্ষমতার জানান দেয়া ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে তার জনগণকে বহিরাক্রমণ থেকে রক্ষা করতে পারবেন, এই বার্তা দেয়া হয় বলে ধারণা করা হয়।