২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের কুনমিংয়ে ছুরি সন্ত্রাসের পর নিরাপত্তা জোরদার

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি রেলস্টেশনে ছুরি হাতে নজিরবিহীন হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চালানো হচ্ছে কড়া তল্লাশি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 08:21 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

শনিবার ইউনানের কুনমিং রেলস্টেশনের এ ঘটনায় ৩৩ জন নিহত এবং আহত হয় আরো অন্তত ১১৩ জন। চীন সরকার এই হামলার জন্য শিনঝাং বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে।চীনের নিরাপত্তা প্রধান মেং জিয়ানঝু সন্ত্রাসীদেরকে গুরুতর শাস্তি দেয়ার অঙ্গীকার করেছেন।অন্তত দশ হামলাকারী স্টেশনের টিকেট কাউন্টার ও সামনের খোলা জায়গায় যাত্রীদের ওপর চড়াও হয় এবং নির্বিচারে ছুরি মেরে ২৯ জনকে হত্যা করে। এ সময় পুলিশের গুলিতে চার হামলাকারী নিহত হয় বলে জানায় চীনের সিনহুয়া বার্তা সংস্থা।কুনমিংয়ের পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সিনহুয়া বলছে, ঘটনাস্থলে যেসব আলামত পাওয়া গেছে, তাতে এটা শিনঝাংয়ের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের কাজ বলে ধারণা করা হচ্ছে।চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল শিনঝাংয়ের সংখ্যালঘু উইঘুর মুসলিমরা দীর্ঘদিন ধরে চীন থেকে আলাদা হওয়ার জন্য আন্দোলন চালিয়ে আসছে। গত এক বছরে সেখানে সহিংসতায় শতাধিক লোকের মৃত্যু হয়েছে।ছুরি সন্ত্রাসের পর উইঘুরেও মোতায়েন হয়েছে পুলিশ। উইঘুরদেরকে তল্লাশি করার পাশাপাশি করা হচ্ছে জেরাও। অধিবাসীরা রয়েছে পুলিশের কড়া নজরে। ‘পরিস্থিতি খুবই উত্তেজনাকর’ বলে জানিয়েছেন এক বাসিন্দা।

চীনা রেলস্টেশনে ছুরি হাতে সন্ত্রাস, নিহত ৩৩