পাকিস্তানে তালেবানের যুদ্ধবিরতির পর বিমান হামলা
পাকিস্তান তালেবান একমাসের যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর সামরিক বাহিনী নতুন করে তালেবান আস্তানায় জঙ্গিবিমান হামলা চালিয়ে ৫ জঙ্গিকে হত্যা করেছে।
পোলিও কর্মী বহনকারী একটি গাড়িবহর এবং নিরাপত্তা বাহিনীর ওপর শনিবার তালেবান হামলায় ১২ জন নিহত হওয়ার পর সেনাবাহিনী রোববার খায়বারে এ হামলা চালায়।নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, পোলিও টিমের ওপর হামলাকারী মোল্লা তামাঞ্চের প্রধান আস্তানায় হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে। সেখানেই নিহত হয় পাঁচ জঙ্গি।আশপাশের কয়েকটি এলাকায়ও বিমান হামলা চালিয়ে জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, “সরকার কোনো সন্ত্রাসী তৎপরতা সহ্য করবে না এবং কোনো তৎপরতার জবাব দেবে না”।গাড়িবহরের ওপর হামলার পর তালেবানরা গত মাসে ব্যর্থ হওয়া শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করে। এর পরপরই এ হামলা হল।
যুদ্ধবিরতির ঘোষণা পাকিস্তান তালেবানের
