২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউক্রেইনে ৬ হাজার রুশ সেনা মোতায়েনের অভিযোগ’

ইউক্রেইনের অভ্যন্তরে রাশিয়া হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বলে অভিযোগ করেছে দেশটির সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Mar 2014, 03:59 PM

Updated : 25 Apr 2022, 03:53 PM

ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী শনিবার দাবি করেছেন, রাশিয়া ‘সম্প্রতি’ ৬ হাজার অতিরিক্ত সেনা ইউক্রেইনে মোতায়েন করেছে। ফলে দেশটির ক্রিমিয়া অঞ্চলে নিয়োজিত সেনাবাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

রাজধানী কিয়েভে সাংবাদিকদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী ইগোর তেনিয়ুক এ তথ্য জানান। তবে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।

ইউক্রেইনের ক্রিমিয়া অঞ্চলের দুটো বিমানবন্দর দখলে নিয়েছে অস্ত্রধারীরা, যাকে রুশ বাহিনীর আগ্রাসন ও দখলদারিত্ব বলে অভিযোগ করেছে ইউক্রেইন সরকার।

আর ইউক্রেইনে সাম্প্রতিক গণআন্দোলন ও ক্ষমতার পালাবদলের পর এ ঘটনায় পশ্চিমা বিশ্ব ও মস্কোর মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

এরআগে স্বায়ত্ত্বশাসিত ক্রিমিয়ার সেভাস্তোপোল বিমানবন্দর রাশিয়ার নৌবাহিনী দখলে রেখেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ।