২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকজুড়ে বোমা হামলায় নিহত ৫২

ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটিতে মোটরসাইকেলে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ এবং দেশজুড়ে প্রধানত শিয়া এলাকাগুলোতে অন্যান্য জঙ্গি হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 05:08 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

শিয়া এলাকার বাজারে দাঁড় করিয়ে রাখা একটি বাইসাইকেলে বৃহস্পতিবার বিকালে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটে। এতে ৩১ জন নিহত এবং ১৫ জন আহত হয় বলে জানিয়েছে ইরাকের চিকিৎসা ও পুলিশ সূত্রগুলো।এদিন অন্যান্য সহিংসতার ঘটনায় বাগদাদের শিয়া এলাকাগুলোতে ২টি ভিন্ন মিনিবাসে বোমা হামলায় ৪ জন নিহত হয়েছে।বাগদাদের উত্তরাঞ্চলীয় সুন্নি মুসাদা এলাকায় এক জঙ্গির বিস্ফোরকভর্তি গাড়ি হামলায় তিন সেনা নিহত এবং আরো ৬ জন আহত হয় বলে জানিয়েছে পুলিশ।সালাহুদ্দিন প্রদেশের শিরকাত শহরে সরকার-পন্থি একটি সুন্নি চেকপয়েন্টে আরেকটি বোমা হামলায় ২ যোদ্ধা নিহত এবং ৪ জন আহত হয়েছে।ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের হাদিতায় আত্মঘাতী এক গাড়িবোমা হামলাকারীর হামলায় বিশিষ্ট এক আদিবাসী নেতা শেখ সাঈদ ফ্লেয়াহ আল উসাম এবং তার ৬ অতিথি নিহত হয়েছে।উত্তরাঞ্চলীয় তুজ খুরমাতুতে বাজারের বাইরে বোমা হামলায় ২ জন নিহত হয়। পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে বন্দুকধারীরা একটি সুন্নি পরিবারের ৩ জনকে হত্যা করে।বোমা হামলায় কারা জড়িত সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে শিয়াদের ওপর বোমা হামলার জন্য প্রায়শই সুন্নিদেরকে দায়ী করা হয়ে থাকে।