২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ সহকর্মীকে হত্যার পর ভারতীয় সেনার আত্মহত্যা

উত্তর কাশ্মীরের গান্দারবাল জেলায় পাঁচ সহকর্মীকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 10:49 AM

Updated : 01 Sep 2026, 12:30 PM

সেনাবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বুধবার গভীর রাতে সাফাপোরা এলাকায় ১৩ রাষ্ট্রীয় রাইফেল ক্যাম্পে এ ঘটনা ঘটে।

রাত ২টার দিকে ক্যাম্পের সেন্ট্রি পোস্টে নিরাপত্তার দায়িত্বে থাকা ওই সেনা সদস্য একটি ব্যারাকে ঢুকে ঘুমন্ত সহকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে তারপর নিজে আত্মহত্যা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অবশ্য তার বেশ কিছুক্ষণ আগে ওই ক্যাম্পের জওয়ানদের মধ্যে উত্তপ্তদ বাক বিতণ্ডা হয়েছিল বলে ভারতের প্রভাবশালী দৈনিক হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়।

এ ঘটনায় উচ্চ পর্যায়ের একটি তদন্ত আদালত গঠন পক্রিয়া চলছে।

ভারতীয় সেনাবাহিনীর শ্রীনগর বেইজের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এনএন জোশীর বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস বলছে, ওই ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা হচ্ছে।