২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার ৩ কূটনীতিক বহিষ্কার

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভেনেজুয়েলার তিন কূটনীতিককে বহিষ্কার করেছে ওয়াশিংটন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 05:26 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

ভেনেজুয়েলা দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগে গত ১৭ ফেব্রুয়ারি তিন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করার পর ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তর এ পদক্ষেপ নিল।বহিষ্কৃত মার্কিন কূটনীতিকরা তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে অভিযোগ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ।এবার এর পাল্টা জবাবে ভেনেজুয়েলার তিন কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, “ভেনেজুয়েলা দূতাবাসের দুই ফার্স্ট সেক্রেটারি এবং এক সেকেন্ড সেক্রেটারিকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে”।এ ঘটনার মধ্যদিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্কে আরো অবনতি ঘটল। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের টানাপড়েনের কারণে দেশ দু’টি ২০০৮ সাল থেকে রাষ্ট্রদূতবিহীন অবস্থায় রয়েছে।ভেনেজুয়েলায় গত দু’সপ্তাহের সরকার-বিরোধী বিক্ষোভে ৫শ’রও বেশি মানুষ গ্রেপ্তার এবং ১৫০ জন আহত হয়েছে। এসব ঘটনায় আমেরিকার উস্কানি রয়েছে বলে মনে করে ভেনেজুয়েলার সরকার।