২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন সীমান্তে ইসরায়েলের বিমান হামলা

সিরীয় সীমান্তবর্তী লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের সমরবিমান হামলা চালিয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 03:58 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

সোমবার এই হামলা চালানো হয় বলে নিরাপত্তাসূত্রে জানা গেছে।

তবে ওই অঞ্চলের ঠিক কোন লক্ষ্যস্থলে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সিরীয় সীমান্তের কাছে লেবাননের ওই অঞ্চলটি পাহাড় অধ্যুষিত।

ইসরায়েলের সশস্ত্র বাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও দেশটির নিরাপত্তাসূত্র নিশ্চিত করেছে, “উত্তরাঞ্চলে অস্বাভাবিকভাবে বিমান বাহিনীর কার্যক্রম বাড়ানো হয়েছে।”

লেবাননের পূর্বাঞ্চলীয় সীমান্ত সচরাচর চোরাচালানীরা তাদের কারবারের জন্য ব্যবহার করে থাকে। দুই বছরে ইসরায়েলি বিমান বাহিনী ওই অঞ্চলে কয়েকদফা হামলা চালিয়েছে।

নিরাপত্তাসূত্রগুলোর দাবি, সীমান্তের ওই রুট ব্যবহার করে সিরিয়া থেকে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর কাছে অস্ত্র পাচার হচ্ছে সন্দেহে এসব হামলা চালানো হয়।