২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের শহরে চিতা আতঙ্ক

ভারতে একটি চিতাবাঘ শহরে ঢুকে পড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। বাঘের ভয়ে বন্ধ হয়ে গেছে শহরের সব স্কুল, কলেজ। বাজানো হচ্ছে সতর্কসঙ্কেত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 10:16 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রাজধানী নয়াদিল্লি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বের শহর মিরুতে ঘটেছে এ ঘটনা।বাঘটিকে প্রথম দেখা যায় রোববার একটি অয়ারহাউজে। সেখানে এক ব্যক্তি তার হামলায় আহত হয়।এরপর বাঘটি কাছের একটি হাসপাতালে ঢোকার পর সেখান থেকে বেরিয়ে পড়াতেই ঘটে বিপত্তি।হাসপাতালের একটি কক্ষে ঢুকে কয়েক ঘণ্টা আটকে ছিল প্রাণীটি। বন্যপ্রাণী কর্মকর্তাদের ডেকে পরিস্থিতি সামলানোর ব্যবস্থা করার আগেই বাঘটি পালিয়ে যায়।এরপর একটি সিনেমা হল এবং এপার্টমেন্ট ব্লকে বাঘটির হানা দেয়ার খবর পাওয়া গেছে। কিন্তু তারপর সেটি কথায় গেছে তা আর কেউ জানে না।“শত চেষ্টা করেও আর দেখা পাওয়া যাচ্ছে না চিতাটির”, বলছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস কে দুবে।বাঘের অবস্থান জানা না থাকার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বন্ধ করা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।পিটিআই বলেছে, বাঘটির আক্রমণে এরই মধ্যে ৬ জন আহত হয়েছে এবং কর্তৃপক্ষ বাঘটি ধরা না পড়া পর্যন্ত শহরের বাজার এলাকা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।বাঘটির হদিস পেতে নিয়োগ করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। বন্যপ্রাণী কর্মকর্তারাও খোঁজ চালাচ্ছেন। কিন্তু বাঘটি দেখতে লোকজনের ভিড়ের কারণে সন্ধানকাজ ব্যহত হচ্ছে।কাছাকাছি জঙ্গল থেকে চিতাটি মিরুত শহরে ঢুকেছে কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।ভারতে জনবসতিপূর্ণ এলাকায় বাঘের এমন বিচরণ ঘটে থাকে প্রায়ই। গত সপ্তাহেও ছত্তিশগড়ে আরেকটি চিতাবাঘের খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছে ৫ বছরের একটি ছোট বালক।