২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি তালেবান কমান্ডার গুলিতে নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের জঙ্গি ঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় শীর্ষ এক তালেবান কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে কয়েকটি নিরাপত্তা সূত্র ও পরিবারের সদস্যরা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

পাক সেনাবাহিনীর তালিকায় ২০ জন মোস্ট ওয়ান্টেড তালেবান কমান্ডারের মধ্যে নিহত এই কমান্ডার আসমাতুল্লাহ শাহীন ছিলেন অন্যতম। ২০০৯ সালে তার মাথার জন্য ১ লাখ ২০ হাজার ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছিল।নভেম্বরে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর পাকিস্তান তালেবানের অন্তর্বর্তী প্রধান হিসাবে নিয়োগ পেয়েছিলেন শাহীন।উত্তর ওয়াজিরিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মিরানশাহর ৫ কিলোমিটার দূরের গ্রাম দারাগ মান্ডি এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় শাহীনের গাড়িতে চোরাগোপ্তা হামলা হয়।আরেকটি গাড়ি থেকে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা শাহীনসহ তার গাড়ির ড্রাইভারকে গুলি করে হত্যা করে বলে তার পরিবারের এক সদস্য। নিরাপত্তা কয়েকটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।তালেবান সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলেছে, শহীন সরকারের সঙ্গে শান্তি আলোচনার পক্ষে ছিলেন বলেই মনে করা হত।