২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমির গাছেও চড়ে!

কুমির অধ্যুষিত অঞ্চলে প্রবেশ করা মানুষেরা সবসময় পানি ও ডাঙ্গার দিকে সতর্ক দৃষ্টি রাখে। কুমিরের তাড়া খেয়ে দৌড়ে গাছে চড়ে অনেকে নিজের প্রাণ বাঁচিয়েছেন বলেও শোনা যায়।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 03:40 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

কিন্তু এবার গবেষকদের পরামর্শ, সজাগ দৃষ্টি রাখতে হবে ওপরের দিকেও। কারণ কুমির নাকি গাছেও চড়তে পারে!যদিও এই সম্ভাবনাকে সমর্থন করার মতো সুস্পষ্ট শারীরিক বৈশিষ্ট্যের অভাব সরীসৃপের মধ্যে রয়েছে। তবে টেনেসি বিশ্ববিদ্যালয়ের গবেষক ভ্লাদিমির ডিনেটস বলেন, কুমিররা সবরকম ভাবেই গাছে চড়তে পারে।গবেষকরা অস্ট্রেলিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকার কুমিরদের ওপর এই গবেষণা চালিয়েছেন।গবেষণায় দেখা গেছে, কুমির মাটি থেকে সর্বোচ্চ ছয় ফুট ওপরে বেয়ে উঠতে পারে।কিন্তু ডিনেটস বলেন, যেসব মানুষ কুমিরের আসে-পাশে বসবাস করে তাদের কাছ থেকে পাওয়া অনির্ভরযোগ্য সূত্র অনুযায়ী কুমিররা অন্ততপক্ষে ৩০ ফুট বেয়ে ওপরে উঠতে পারে।যদিও কোনো কিছুতে চড়তে হলে পায়ের পাতা ও আঙ্গুল যে ধরনের হওয়া প্রয়োজন কুমিরের সেরকমটি নয় বলে জানান ডিনেটস।তবে ছোট আকারের ও অল্প বয়স্ক কুমিরকে গাছ বেয়ে ওপরে উঠতে দেখা যায়। আর বড় আকারের কুমিরেরা গাছের শাখা টেনে ধরে ওঠার চেষ্টা করে। এ সবই একটি সরীসৃপের বৈশিষ্ট্য।জানুয়ারিতে হার্পোটোলজি নোটসে যেৌথভাবে নিজেদের এই গবেষণা প্রতিবেদন জমা দেন ডিনেটস, অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়েল অ্যাডাম ব্রিটন ও ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ম্যাথু শার্লি।গবেষকদের বিশ্বাস নিজেদের এলাকার ওপর নজর রাখতে এবং সূর্যের তাপে শরীর গরম করতে কুমিররা গাছে চড়ে।“বেশিরভাগ সময় দেখা যায় যেসব এলাকায় মাটিতে রোদ পোহানোর সুযোগ কম সেই সব এলাকায় কুমিররা গাছে চড়ে রোদ পোহায়। শরীরে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে কুমিরদের জন্য এটা খুব জরুরী।““একইভাবে সর্বদা সতর্ক থাকার মানসিকতা তাদের গাছে চড়তে উতসাহ দেয় যাতে তারা নিজেদের এলাকার ওপর আরো ভালো দৃষ্টি রাখেতে এবং সম্ভাব্য বিপদ এড়িয়ে চলতে পারে।“ডিনেটস বলেন, যেসব মানুষ কুমিরের আসে-পাশে থাকে তারা কয়েক দশক আগে থেকেই কুমিরের এই গাছে চড়ার ক্ষমতার কথা জানেন। তবে এই গবেষণায় প্রথমবারের মতো কুমিরের এই গাছে চড়া ও রোদ পোহানোর বিষয়টি নিয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।