২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার ধরনের বিড়ি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ

ভারতীয় একটি কোম্পানির তৈরি চার ধরনের বিড়ি বিক্রি, মজুদ ও আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 10:28 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) গত শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করে। ২০০৯ সালে এফডিএ যাত্রা শুরুর পর এ ধরনের নিষেধাজ্ঞা এটাই প্রথম।

এফডিএর আদেশে বলা হয়, সূত্র বিড়ি রেড, সূত্র বিড়ি মেনথল, সূত্র বিড়ি রেড কোন ও সূত্র বিড়ি মেনথল কোন যুক্তরাষ্ট্রের কোনো দোকানে বিক্রি বা মজুদ করা যাবে না।

জাস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে এসব বিড়ি বিপণন করে। প্রতিষ্ঠানটি ভারতীয় হলেও তাদের সদরদপ্তর ইলিনয়ে।

এফডিএর আদেশে বলা হয়, ২০০৭ সালে যখন এসব বিড়ি যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয়েছিল, সগুলোর সঙ্গে এখনকার বিড়ির অনেক পার্থক্য। এসব বিড়ি তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শর্তও পূরণ হয়নি।

এই আদেশের পরও কোনো দোকানে ওই চার ধরনের বিড়ি পাওয়া গেলে এফডিএ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করে দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে, বিড়িতে নিকোটিন, টারসহ বিভিন্ন ক্ষতিকর উপাদানের মাত্রা সাধারণ সিগারেটের তুলনায় বেশি।