২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিবিদ্ধ উড়িষ্যার আইনমন্ত্রী হাসপাতালে

ভারতের উড়িষ্যা রাজ্যের আইনমন্ত্রী মহেশ্বর মোহান্তি অজ্ঞাত হামলাকারীদের গুলিতে আহত হয়েছেন। তাকে রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 11:48 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

এনডিটিভি বলছে, শুক্রবার রাতে নিজ শহর পুরিতে মোটরসাইকেলে চড়ে বাড়িতে ফেরার সময় আক্রান্ত হন তিনি।রাত প্রায় ১০টার দিকে মোহান্তিকে লক্ষ করে দুই থেকে তিনজন লোক গুলিবর্ষণ করে। এতে মন্ত্রীর হাতে গুলি লেগে তিনি আহত হলেও বেঁচে যান।ঘটনার সঙ্গে সঙ্গে তাকে পুরির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাকে ভুবনেশ্বরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কারা বা ঠিক কী কারণে মোহান্তিকে গুলি করা হয়েছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন পুলিশ সুপার অনুপ কুমার সাহু। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করার লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।৫৭ বছর বয়সী মন্ত্রী মোহান্তি আইন মন্ত্রণালয় ছাড়াও রাজ্যের পর্যটন, সংস্কৃতি, পরিকল্পনা ও সমন্বয় মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন।