২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচারের পর সুস্থ এল সালভাদরের প্রেসিডেন্ট

জরুরি অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন এল সালভাদরের প্রেসিডেন্ট মাউরিসিও ফুনেস। পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছিলেন তিনি।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 03:09 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

মঙ্গলবার জরুরিভিত্তিতে তার কোমরে অস্ত্রোপচার করা হয়।এখন তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ফার্স্ট লেডি ভ্যান্ডা পিগনাতো।একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রণের প্রস্তুতি নেয়ার সময় পোষাক পড়তে গিয়ে পড়ে যান ৫৪ বছর বয়সী ফুনেস। এতে কোমরে বড় ধরনের আঘাত পান তিনি।প্রেসিডেন্টের চিকিৎসক জানিয়েছেন, ফুনেসকে আরো তিন থেকে চারদিন হাসপাতালে থাকতে হতে পারে। পড়ে গিয়ে ফুনেসের কোমরের অংশে মেরুদণ্ডের একটি কশেরুকা সরে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। এতে হাঁটার সময় সমস্যা ও তীব্র ব্যথা হচ্ছিল।তবে ফুনেস এখন বেশ ভাল আছে জানিয়ে পিগনাতো বলেন, “তিনি এখন খুব সুস্থ আছেন, আগামীকাল তিনি হাঁটতে পারবেন।”সাবেক সাংবাদিক ফুনেস তার পাঁচ বছর মেয়াদের শেষ পর্যায়ে রয়েছেন। তিনি এল সালভাদরের ফারাবুন্দো মার্তি ন্যাশনাল ফ্রন্ট (এফএমএলএন) দল থেকে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট।এফএমএলএন ১৯৮০ থেকে ১৯৯২ পর্যন্ত গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত ডানপন্থী সরকারের সঙ্গে লড়াই করা গেরিলা গোষ্ঠীর প্রতিষ্ঠিত বামপন্থী রাজনৈতিক দল।মার্চে দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এফএমএলএন’র সাবেক মার্ক্সবাদী গেরিলা ফুনেস নিশ্চিত জয়লাভ করবেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডানপন্থী প্রার্থীকে ১০ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করবেন বলে সাম্প্রতিক এক জরিপে আভাস পাওয়া গেছে।