২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে নিহত ৬৭, ইইউ নিষেধাজ্ঞা

ইউক্রেইনে চলমান বিক্ষোভ-সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। সহিংসতা এবং বিক্ষোভ দমনাভিযানের জন্য দায়ী ইউক্রেইন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 05:35 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

ইউক্রেইনের সংঘাত বন্ধে সম্মত দুইপক্ষ

বৃহস্পতিবার ইউক্রেইনের প্রেসিডেন্ট ও বিরোধী নেতাদের যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে দিয়ে রাজধানী কিয়েভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নতুন করে অন্তত ২১ জন নিহত হয়।স্থানীয় গণমাধ্যম এ সংখ্যা ৩০ এর বেশি বলে জানিয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য বলে জানানো হয়েছে প্রেসিডেন্টের এক বিবৃতিতে।ইন্ডিপেনডেন্স স্কয়ারের ময়দান এলাকার দখল নিতে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের দিকে পাথর ও পেট্রোল বোমা ছুড়ে মারে বিক্ষোভকারীরা।টিভি ফুটেজে বিক্ষোভকারীদেরকে মারমুখী হয়ে পুলিশের বাধা ডিঙিয়ে সামনে এগুতে দেখা যায়। ইনডিপেনডেন্স স্কয়ারের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট ভবন সংলগ্ন এলাকা পুনর্দখলের চেষ্টা চালায় তারা।রয়টার্সের এক ফটো সাংবাদিক এ স্কয়ারের তিনটি জায়গায় ২১ টি লাশ দেখতে পাওয়ার কথা জানান।দাঙ্গা পুলিশ মঙ্গলবার ইন্ডিপেনডেন্স স্কয়ারের ওই এলাকাটি দখল করে। সেই থেকে চলমান সহিংসতায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে। এর মধ্যে অন্তত ১২ জন পুলিশ।আর শুধু বৃহস্পতিবারের সংঘর্ষেই নিহতের সংখ্যা অন্তত ৩৯ বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের সময় স্নাইপারদের গুলি চালাতে দেখার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এতেই বেড়েছে নিহতের সংখ্যা।ব্রাসেলসে ইউক্রেইন পরিস্থিতি নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে দেশটিতে চলমান সহিংসতায় হতাশা প্রকাশ করেন মন্ত্রীরা। সাজা হিসাবে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেন তারা।দায়ী ব্যক্তিদের ওপর জরুরি ভিত্তিতে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দের পদক্ষেপ নিতে রাজি হয়েছেন ইইউ নেতারা। এছাড়া, দেশীয়ভাবে দমনপীড়নের জন্য ব্যবহার হয় এমন হাতিয়ারের রপ্তানী লাইসেন্সও স্থগিত করতে তারা একমত হন।“ইউক্রেইন পরিস্থিতি কোনো দিকে মোড় নিচ্ছে তার ওপর নির্ভর করে এ সমস্ত পদক্ষেপ নেয়া হবে” বলেছেন, ইইউ এর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন।স্বাধীনতার ২২ বছরে সবচেয়ে মারাত্মক সহিংস পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইউক্রেইন। এ সহিংসতার জন্য সরকার ও বিরোধী পক্ষ একে অপরকে দোষারোপ করছে।বিক্ষোভকারীরা বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং দলে দলে সংগঠিত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের কার্যালয় থেকে। ওদিকে, বিরোধীপক্ষও সরকারপক্ষের বিরুদ্ধে অস্ত্র ও তাজা গোলাবারুদ ব্যবহারের অভিযোগ করেছে।বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল ইউক্রেইনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে বৈঠক শুরুর কিছুক্ষণ আগেই শুরু হয় বিক্ষোভ-সংঘর্ষ। ফলে বৈঠকটি শুরু হয় নির্ধারিত সময়ের চেয়ে একঘন্টা দেরীতে।বৈঠকে ইউরোপ-পন্থি বিক্ষোভকারীদের সঙ্গে সরকারকে আপোস করার জন্য তাগাদা দেয়ার চেষ্টা চলবে।ইউক্রেইনের অশান্ত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবেশী দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক বলেছেন, দেশটি গৃহযুদ্ধের অতল গহ্বরে তলিয়ে যেতে পারে কিংবা ইউরোপপন্থি এবং রাশিয়া-পন্থি- এ দু’ভাগে ভাগ হয়ে যেতে পারে।