২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার বিরোধী দলীয় কার্যালয়ে তল্লাশি

বিক্ষোভকারীদের সঙ্গে সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের তিন কূটনীতিককে বহিষ্কারের পর এবার বিরোধী দলের প্রধান দপ্তরে তল্লাশি চালিয়েছে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 02:22 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সহিংস প্রতিবাদের মাধ্যমে নাশকতা উস্কে দেয়ার চেষ্টার অভিযোগে এ অভিযান চালানো হয়।হঠাৎ করে সেনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বিরোধীদল পপুলার উইল পার্টির দপ্তরে হানা দিয়ে জোর করে কয়েকজন আন্দোলনকারীকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দপ্তরের ভিতরে তারা কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেন বলে অভিযোগ করেছে উইল পার্টির নেতাকর্মীরা।গোয়েন্দা কর্মকর্তারা এসে তাদের হেনস্থা করতে শুরু করেন বলে অভিযোগ করেছেন দলটির এক আন্দোলকারী আদ্রিয়ানঞ্জেলা রুয়িজ।“তারা কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে, কম্পিউটারগুলো নিয়ে গেছে এবং কয়েকজনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে,” বলেন তিনি।পপুলার উইলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিওতে দেখা গেছে, পার্টির দপ্তরে কিছু মানুষ প্রবেশ করে বন্দুক দোলাচ্ছে এবং দরজায় লাথি মারছে। তবে ভিডিওতে যা দেখানো হয়েছে তা নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।পপুলার উইলের এক কর্মী বলেছেন, দপ্তরের বাইরে প্রতিবাদরত ছাত্রদের বাধার কারণে বন্দুকধারীরা কাউকে নিয়ে যেতে পারেনি।যুক্তরাষ্ট্রে শিক্ষাগ্রহণকারী পপুলার উইল পার্টির প্রতিষ্ঠাতা লিওপোল্ডো লোপেজের (৪২) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির সরকার। তার বিরুদ্ধে গত সপ্তাহের সহিংস দাঙ্গার সঙ্গে সম্পর্কিত খুন ও সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।ভেনেজুয়েলার সরকারবিরোধী আন্দোলনকে চাঙ্গা করার উদ্যোক্তাদের মধ্যে লোপেজই প্রধান। তবে আন্দোলন চাঙ্গা হওয়া সত্বেও দেশটির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পরিস্থিতি থেকে তা এখনও অনেক দূরে আছে।বিক্ষোভকারী ছাত্ররা লোপেজের নেতৃত্ব মেনে নিয়ে সারা দেশে বিক্ষোভ করার প্রতিশ্রুতি দিয়েছেন।