নেপালে ১৮ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
নেপালের পশ্চিমাঞ্চলে ১৫ যাত্রী ও তিন ক্রুসহ একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে।
নেপালের জুমলা শহরের উদ্দেশ্যে পোখারা থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিমানটি হারিয়ে যায় বলে কর্তৃপক্ষ বিবিসি’কে জানিয়েছে।দুর্বল ব্যবস্থাপনার জন্য দীর্ঘদিন ধরে নেপালের বিমান পরিবহনের সমালোচনা রয়েছে।নেপাল এয়ারলাইন্সের মুখপাত্র রাম হরি শর্মা বিবিসি’কে বলেন, দুপুর ১টার দিকে একটি ছোট যাত্রীবাহী বিমান (টুইন অটার প্লেন) উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সিগনালের বাইরে চলে যায় (মিসিং)।
বিমানের ১৫ যাত্রীর মধ্যে একজন বিদেশি ও শিশু রয়েছে। বাকিরা বিমানের ক্রু।
দুর্বল ব্যবস্থাপানার কারণে গত ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন নেপালের সব বিমানকে কালো তালিকাভূক্ত করেছে।
২০১২ সালের সেপ্টেম্বরে রাজধানী কাঠমাণ্ডুর কাছে একটি বিমান দুর্ঘটনায় পড়ে অন্তত ১৯ যাত্রী নিহত হয়।
