২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে প্রবল ঝড়ে নিহত ২

তীব্র ঝড়ের আঘাতে ব্রিটেনে দু্ইজন নিহত হয়েছেন এবং ঝড়ের সময় সাগরতীরের একটি রেস্তোরায় আটকে পড়া ৩২ জনকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 11:45 AM

Updated : 01 Sep 2026, 12:26 PM

শুক্রবার রাতে দেশটির দক্ষিণ ইংল্যান্ড ও ওয়েলসের ওপর দিয়ে ভারী বৃষ্টিপাতসহ ঘন্টায় ১২৯ কিলোমিটার বেগে তীব্র ঝড় বয়ে যায়।এতে ইতোমধ্যেই ব্যাপক বন্যাকবলিত এলাকাগুলোর পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়ে এবং যোগাযোগ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।এদিকে ব্রিটেনের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যার সতর্কর্তাও এখনও বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ আবহাওয়া দপ্তর।বিদ্যুৎ কোম্পানিগুলোর মুখপাত্র এনার্জি নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রবল ঝড়ে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যাওয়ায় এক লাখ ৪১ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।শুক্রবার রাতে কেন্দ্রিয় লন্ডনের হলবর্ন এলাকায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ির ওপর একটি ভবনের অংশবিশেষ ধসে পড়লে, গাড়ি চালক ৪৯ বছর বয়সী এক নারী নিহত হন।একই রাতে এক হজার ৮৪ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি ক্রুইজ শীপ ঝঞ্ঝা-বিক্ষুব্ধ ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় বিশাল একটি ঢেউয়ের আঘাতে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন।অপরদিকে, ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের মিলফোল্ডে সাগর তটের পাশের রেস্তোরায় রাতের খাবার খাওয়ার সময় ক্রেতারা ঝড়ের কবলে পড়েন। রেস্তোরাটি সাগরের বানের পানিতে ভেসে যায় ও প্রবল বাতাসে লণ্ডভণ্ড হয়ে যায়।এ সময় জরুরী উদ্ধারকারী দলের সদস্যরা রেস্তোরাটি থেকে ৩২ জন ক্রেতাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।বন্যা ঝুঁকি আরো অন্তত এক সপ্তাহ বিরাজ করলেও সপ্তাহকাল ধরে চলা ঝড়ের এটিই শেষ তাণ্ডব বলে মনে করছে দেশটির আবহাওয়া দপ্তর।