২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুলগেরিয়ায় মসজিদে হামলা, আটক ১২০

বুলগেরিয়ায় কয়েকশ’ জাতীয়তাবাদী ও ফুটবল ভক্ত একটি মসজিদে হামলা চালানোর পর সেখান থেকে ১২০ জনকে আটক করেছে পুলিশ।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 01:19 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শুক্রবার দেশটির দ্বিতীয় বৃহত্তম নগর প্লোভদেভে এ ঘটনা ঘটে।বুলগেরিয়ায় মধ্যাঞ্চলীয় নগর কারলভের একটি ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে।ওই মসজিদের নিয়ন্ত্রণ মুসলিমদের ফিরিয়ে দেয়ার বিষয়ে প্লোভদেভের একটি আদালতে একটি শুনানি চলছে এমন খবর পেয়ে দুই হাজারের বেশি মানুষ ওই আদলতের বাইরে জড়ো হয়।১০০ বছরেরও বেশি সময় আগে মসজিদটির নিয়ন্ত্রণ রাষ্ট্র নিয়েছিল।দেশটিতে মুসলিম সম্প্রদায়ের প্রধান মুফতি ওই মামলা করেছেন।পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, একটি মিছিল নগর প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে বর্ণবাদী স্লোগান দেয়া হয়। মিছিল থেকে তারা পুলিশ দিয়ে ঘিরে রাখা প্লোভদেভের একটি মসজিদে হামলা চালায়।“তারা মসজিদের দিকে বাজি, মশাল ও পাথর ছুঁড়তে থাকে। এতে একজন পুলিশ সদস্য আহত হন। সেখান থেকে প্রায় ১২০ জনকে আটক করা হয়।“টেলিভিশনের ফুটেজে দেখা যায়, পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী মাথায় আঘাত পেয়েছেন।বুলগেরিয়ার প্রধান মুফতি মসজিদে এই হামলার নিন্দা জানিয়ে বলেন, আদালতের ওপর চাপ সৃষ্টি করার এই প্রচেষ্টা ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশটির গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।বুলগেরিয়ার ৭৩ লাখ জনগোষ্ঠীর ১৩ শতাংশ মুসলিম। সেখানকার প্রধান মুফতি ২৯টি মসজিদ ও অন্যান্য সম্পত্তিতে মুসলিমদের মালিকানা ফিরে পেতে প্রায় ২৬টি মামলা করেছেন।