২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার যুদ্ধাপরাধ তদন্তে রাশিয়ার ‘না’

শ্রীলঙ্কায় ২৬ বছরের গৃহযুদ্ধের শেষ দিকে সংঘটিত যুদ্ধাপরাধের বিষয়ে আন্তর্জাতিক তদন্তের যে আহ্বান জানিয়েছে পশ্চিমা বিশ্ব তাতে সাড়া না দেয়ার কথা সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 12:37 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

২০০৯ সালে শ্রীলঙ্কার সরকারি বাহিনী ওই যুদ্ধে জয়লাভ করে।শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উদ্বেগের মধ্যে রাশিয়ার এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, যুদ্ধের সময়ের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক তদন্তের উদ্যোগ নিলে সেটা পরস্পরবিরোধী হতে পারে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবিক সহায়তা ও মানবাধিকার বিভাগের পরিচালক আনাতোলি ভিক্টোরোভ শুক্রবার দুই দিনের কলম্বো সফর শেষে এ কথা বলেন।যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে, মার্চে তারা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে এ ব্যাপারে একটি তদন্ত করার আহ্বান জানাতে পারে।গৃহযুদ্ধে যে সব সেনাসদস্য গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের শাস্তি দেয়ার জন্য জাতিসংঘ এর আগে দুবার শ্রীলঙ্কা সরকারকে আহ্বান জানিয়েছে।এদিকে মানবাধিকার পরিসংখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবে এ মাসের শুরুতে শ্রীলঙ্কা একে ‘একেবারেই ভারসাম্যহীন’ বলে উড়িয়ে দিয়েছে।জাতিসংঘের একটি দল বলছে, গৃহযুদ্ধের শেষ কয়েক মাসে প্রায় ৪০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশ ছিলেন তামিলের বেসামরিক মানুষ।যদিও ওই সময় উভয়পক্ষই গণহত্যা চালিয়েছে। তবে সেনাবাহিনীর গোলা বর্ষণে অধিক মানুষ নিহত হয়েছে।তদন্তের বিষয়ে ভিক্টোরোভ বলেন, “আন্তর্জাতিক তদন্ত হলে সেখান থেকে ভালো কিছু বেরিয়ে আসবে না।““অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে গৃহযুদ্ধের সময় সংঘঠিত গণহত্যার জন্য ঠিক কোন পক্ষ দায়ী সেটা বের করা খুবই কঠিন। এছাড়া মস্কো মনে করে জাতিসংঘের মাধ্যমে এ বিষয়ের সমাধান খোঁজা শ্রীলঙ্কার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের সামিল হতে পারে।“চীনও এ সপ্তাহের শুরুতে জানিয়ে দিয়েছে তারা মানবাধিকার বিষয়ে উদ্বেগের অজুহাত তুলে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করবে।২০১৬ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য রাশিয়া। যুক্তরাষ্ট্র এর আগে আরো দুইবার গৃহযুদ্ধের সময় গণহত্যায় লিপ্ত হওয়া সেনাসদস্যদের শাস্তির ব্যবস্থা করার জন্য শ্রীলঙ্কাকে চাপ দেয়ার চেষ্টা করে।কিন্তু দুবারই শ্রীলঙ্কা সরকারকে সমর্থন করেছে রাশিয়া।জানুয়ারিতে শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় এক কর্মকর্তা ওয়াশিংটন সফরের সময় বলেন, যুদ্ধাপরাধ নিয়ে আন্তর্জাতিক তদন্ত হলে সেটা শুধু ‘বিশৃঙ্খলাই’ সৃষ্টি করবে।