২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কঙ্গোর গণহত্যাস্থল পরিদর্শনে যাবে জাতিসংঘ’

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে গণহত্যার স্থান পরিদর্শনে যাবে জাতিসংঘের একটি দল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 02:59 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

সম্প্রতি কঙ্গোর জাতিসংঘ মিশন থেকে বিবিসিকে বলা হয়, সেখানকার তিনটি গ্রাম পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে বলে তাদের তদন্তে বেরিয়ে এসেছে।এরপরই জাতিসংঘ থেকে সেখানে পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।মিশনের পক্ষ থেকে বলা হয়, তাদের বিশ্বাস, জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে সব মিলিয়ে ৭০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে।২০১৩ সালের নভেম্বরে কঙ্গোর বিদ্রোহী দল এম২৩ কে যুদ্ধে হারানোর পর ওই এলাকায় জাতিসংঘ তাদের সেনা টহল জোরদার করেছে।জাতিসংঘ মিশনের কর্মকর্তা রে তোরেস বৃহস্পতিবার বিবিসিকে বলেন, “বিকালে আমরা সেখানে একটি পর্যবেক্ষণকারী ফ্লাইট পাঠাতে সক্ষম হয়েছিলাম। আমরা আকাশ থেকে দেখেছি সেখানকার তিনটি গ্রাম পুরোপুরি ভস্মীভূত করা হয়েছে।““বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা এখন পর্যন্ত আমাদের কোনো কর্মকর্তাকে সেখানে পাঠাতে পারিনি। কিন্তু আমরা আগামীকাল সেটা করবো।“বেশিরভাগ হত্যাকাণ্ড কিভু প্রদেশের উত্তরাঞ্চলে সংঘঠিত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ মিশন। অধিকাংশকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে।৪০টির বেশি অস্ত্রধারী দল ওই এলাকায় তাদের কার্যক্রম চালায়। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে অন্তত চারটি দল এই ধরনের হত্যাকাণ্ড চালানোর হুমকি দিয়েছে।কঙ্গোর পূর্বাঞ্চলে গত দুই দশক ধরে জাতিগত দ্বন্দ্ব ও খনির দখল নিয়ে প্রতিযোগিতা চলছে। সেখানে বিভিন্ন ধরনের নৃশংসতায় এখন পর্যন্ত ৫০ লাখ মানুষ প্রাণ হারিয়েছে।