২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে আরোগ্যের অতীত শিশুর মৃত্যুতে সহায়তা বৈধ

গুরুতর অসুস্থ মৃত্যুপথযাত্রী শিশুদের যন্ত্রণাবিহীন মৃত্যুর পক্ষে অবস্থান নিয়েছে বেলজিয়ামের পার্লামেন্ট। নির্দিষ্ট বয়স-সীমা উল্লেখ ছাড়াই এ বিষয়ক একটি বিল পার্লামেন্টে দ্বিগুণ ভোটে পাশ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 02:05 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই ভোটে প্রস্তাবটির পক্ষে ৮৬ ভোট ও বিপক্ষে ৪৪ ভোট পড়ে এবং ১২ জন ভোটদানে বিরত থাকেন বলে বিবিসি জানিয়েছে।এখন প্রত্যাশা অনুযায়ী দেশটির রাজা বিলটিতে সই করলেই তা আইনে পরিণত হবে। আর এর মাধ্যমে, মৃত্যুপথযাত্রীদের যন্ত্রণাবিহীন মৃত্যুতে সহায়তা করার ক্ষেত্রে বয়সসীমা উঠিয়ে দেয়া বিশ্বের প্রথম দেশ হবে বেলজিয়াম।তবে এই আইন কার্যকর করার ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা একেবারেই নেই এমন মৃত্যুপথযাত্রী শিশুদের অনুরোধ ও তাদের পিতামাতার অনুমতির প্রয়োজন হবে।অবশ্য বিলটির বিরোধীদের দাবি, শিশুদের পক্ষে এতো কঠিন সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়।প্রাপ্তঃবয়স্কদের ক্ষেত্রে ১২ বছর ধরে দেশটিতে এই আইন বলবৎ আছে।বেলজিয়ামের প্রতিবেশী নেদারল্যান্ডে, পিতামাতার সম্মতির ভিত্তিতে ১২ বছরের বেশী বয়সী শিশুদের জন্য যন্ত্রণাবিহীন মৃত্যুতে সহায়তা করার অনুমোদন আছে।