২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার এশিয়া সফর এপ্রিলে

চলতি বছরের এপ্রিলে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 01:52 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, সফরে চারটি দেশের সব নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন ওবামা।এ সময় তিনি কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করবেন।২০১৩ সালের অক্টোবরের শুরুতে ওবামার মালয়েশিয়া ও ফিলিপাইন সফরে যাওয়ার কথা ছিল যা পরে বাতিল করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থার কারণে ওই সময় তিনি ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে আঞ্চলিক সম্মেলনে যোগ দেয়াও বাতিল করেন।২০১২ সালে এশিয়াকে ‘অধিক প্রাধান্য’ দেয়ার ঘোষণা দেন ওবামা। গত দশকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এশিয়ার কয়েকটি দেশের গুরুত্ব বেড়েছে। এই কারণে ইউরোপ ও মধ্যপ্রচ্যের ওপর থেকে নিজেদের মনযোগ কিছুটা সরিয়ে এশিয়ার ওইসব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে চীনের ক্রমবর্ধমান প্রভাবের সঙ্গে শান্তিপূর্ণভাবে তাল মিলিয়ে চলতে চায় তারা।হোয়াইট হাউজ জানায়, ওবামা তার সফরে জাপানের প্রদানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে ট্রান্স-প্যাসেফিক যৌথ বাণিজ্য চুক্তিসহ আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার পরিকল্পনা করেছেন।এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জেয়ুন-হাই এর সঙ্গে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে তাদের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করবেন।