২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় টিভি স্টেশনে গ্রেনেড হামলা

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বন্দুকধারীরা একটি টিভি চ্যানেলে রকেট-চালিত গ্রেনেড হামলা চালিয়েছে। এর আগে তারা টিভি ভবন তছনছ করে যন্ত্রপাতি ভাঙচুর করেছে এবং কর্মীদের তাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে সাংবাদিকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 10:32 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বুধবার মধ্যরাতের পর হামলাকারীরা আল-আসিমা টিভিতে হামলা চালায়। এ টিভি স্টেশনের সঙ্গে লিবিয়ার গৃহযুদ্ধের সময়কার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জিবরিলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে। জিবরিল পরবর্তীতে দেশের অন্তবর্তী কংগ্রেসের ইসলামপন্থি দলের বিরুদ্ধে ‘ন্যাশনাল ফোর্সেস এলায়েন্স’ গঠন করেন।নাম প্রকাশ না করার শর্তে টেলিভিশনটির একজন ঊর্ধতন কর্মকর্তার রয়টার্সকে বলেন, “তারা রাতের পালায় কর্মরত লোকজনকে ভবনটি থেকে জোর করে বের করে দেয়। সেখানে আগুন ধরিয়ে দেয় এবং আরপিজি থেকে গোলা নিক্ষেপ করে।”গাদ্দাফি উত্তর লিবিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠিত জেনারেল ন্যাশনাল কংগ্রেস বা জিএনসির মেয়াদ শেষ হয় ৭ ফেব্রুয়ারি। তবে অন্তর্বর্তী ওই পার্লামেন্টের মেয়াদ চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নেয় জিএনসি।সম্প্রতি জিব্রিলের আল আসিমা টিভিতে ওই উদ্যোগের তীব্র সমালোচনা করা হচ্ছিল। লিবিয়ার সাবেক বিদ্রোহীদের প্রতিপক্ষ গ্রুপগুলো প্রায়ই তাদের দাবি মানাতে শক্তি প্রয়োগ করে থাকে।এ গ্রুপগুলোর কোনো কোনোটি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে একযোগে প্রতিযোগিতায় লিপ্ত।আসিমা টিভিতে প্রচারিত হামলার পরবর্তী দৃশ্যে “তোমাদের কংগ্রেসে আমাদের প্রতিনিধিত্ব নেই, তোমাদের বুলেটে আমরা ভীত হব না।” এ ধরনের শিরোনাম দেখা গেছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।