২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘খুনি ইতালীদের বিচার হবে জলদস্যুতা বিরোধী আইনে’

ভারতীয় দুই জেলেকে হত্যার অভিযোগে ইতালির দুই নাবিকের বিচার জলদস্যুতা- বিরোধী ও সন্ত্রাস-বিরোধী আইনে করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইতালি।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 03:22 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

এই মামলা নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে।মেসিমিলিয়ানো লাতোরে এবং সালভাতোরে জিরোন নামের ওই দুই নাবিক একটি কার্গো জাহাজের নিরাপত্তা সেনাসদস্যদের দলে ছিলেন।আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে ওই দুই নাবিক দাবী করেছেন, তারা ওই দুই জেলেকে ভুল করে জলদস্যু ভেবে ছিলেন এবং তাদের সতর্ক করতে পানির মধ্যে গুলি চালিয়েছিলেন।২০১২ সালের ফেব্রুয়ারিতে কেরালা সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে।মামলাটি দুই দেশেই সংবেদনশীল রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। ওই দুই নাবিকের কঠোর শাস্তির পক্ষে ভারতে রাস্তায় মিছিল হয়েছে। এদিকে ইতালির পক্ষ থেকে নাবিদের দেশে ফেরার অনুমতি দেয়ার দাবি জানানো হয়েছে।এর আগে শুক্রবার ভারতের অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন, ওই দুই নাবিকের বিচার জলদস্যুতা-বিরোধী ও সন্ত্রাস-বিরোধী আইনের অধীনে হবে যাতে তাদের যোগ্য শাস্তি হয়। তবে তাদের মৃত্যুদণ্ড হবে না বলে স্পষ্টই জানিয়ে দিলেছিলেন তিনি।এদিকে ইতালির বিচারমন্ত্রী বলেছেন, দুই নাবিকের বিচার যে আইনের অধীনে হচ্ছে সেটার বিরুদ্ধে সম্ভাব্য সব উপায়ে লড়াই করবে ইতালির সরকার।এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী ইম্মা বনিনো বলেন, “আমাদের দুই নাবিকের বিচার প্রক্রিয়া নিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে সেটা আমাকে বিস্মিত ও হতাশ করেছে। চুক্তি ব্যবহারের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটা নিয়ে আইনী লড়াইয়ে নামা হবে।”“মেসিমিলিয়ানো লাতোরে এবং সালভাতোরে জিরোনকে দেশে ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটা আগের থেকেও শক্তিশালী হয়েছে।”ঠিক কোন আইনে বিচার হবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকায় ওই দুই নাবিকের বিরুদ্ধে এখনো চার্জশিট জমা দেয়া হয়নি।বর্তমানে তারা জামিনে রয়েছেন। তবে তাদের ভারত ত্যাগের অনুমতি দেয়া হয়নি।