২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিওতে তুষার ঝড়ের সতর্কতা

জাপানের রাজধানী টোকিওতে বড় ধরনের তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে অধিবাসীদের বাড়িতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 02:35 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

ফাইল ছবি ফাইল ছবি

ফাইল ছবি ফাইল ছবি

১৩ বছরের মধ্যে এই প্রথম টোকিওতে এ ধরনের সতর্কতা জারি করা হল বলে বিবিসি জানিয়েছে।সতর্কতার অংশ হিসেবে কয়েকশ’ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সড়কপথ বন্ধ করার পাশাপাশি কিছু ট্রেন সার্ভিসও স্থগিত করা হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তুষারপাত সংক্রান্ত দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্ততপক্ষে ৪৩ জন আহত হয়েছেন।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার সকালে টোকিওতে ৪ সেন্টিমিটারের (১.৬ ইঞ্চি) বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।

জাপানের পূর্বাঞ্চলে নিম্নচাপজনিত কারণে আরো বেশি তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

২০১৩ সালে জাপানের উত্তরাঞ্চলে রেকর্ডভাঙ্গা ৫.৫ মিটারের (১৮ ফুট) বেশি তুষারপাতের কারণে অনেক ভবন বরফের প্রচণ্ড চাপে ভেঙ্গে পড়েছিল।