নেপালে বাস দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু
নেপালের পাহাড়ি রাস্তায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন সাতজন।
সরকারি কর্মকর্তা শিবরাজ জোশির বরাত দিয়ে দ্য ডন জানায়, বৃহস্পতিবার ভোরের ঠিক আগে আগে পালপা জেলার সিদ্ধার্থ মহাসড়কে বাসটি পিছলে প্রায় ৩০০ মিটার গড়িয়ে বালুখোলা নদীতে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। বাকি দুই জন হাসপাতালে নেয়ার পর মারা যান।এই মহাসড়কটি খুবই সরু এবং অনেক ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে বলে শিবরাজ জানান। এছাড়া দুর্ঘটনার সময় রাস্তাটি প্রায় অন্ধকার ছিল।খারাপ রাস্তা, মেয়াদোত্তীর্ণ-ত্রুটিযুক্ত যানবাহন ও ঝুঁকিপূর্ণ চালনার কারনে নেপালে প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে।
