২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানে ড্রোন হামলা কমিয়েছে যুক্তরাষ্ট্র’

পাকিস্তানে চালক বিহীন বিমান (ড্রোন)হামলা অনেক কমিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 12:39 AM

Updated : 01 Sep 2026, 12:22 PM

তালেবানের সঙ্গে শান্তি আলোচনার সময় যুক্তরাষ্ট্রকে ড্রোন হামলা বন্ধ রাখার জন্য পাকিস্তান সরকার আহ্বান জানানোর পর হামলা কমেছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট পত্রিকা।পত্রিকাটির এক মার্কিন কর্মকর্তা বলেছেন, “তার আমাদেরকে এর জন্য অনুরোধ করেছে। আমরা তাদের না বলিনি”।পত্রিকাটি বলেছে, গত ডিসেম্বর থেকে এ হামলা বন্ধ রয়েছে। ২০১১ সালের পর এটাই পাকিস্তানের ভূখণ্ডে মার্কিন ড্রোন হামলায় দীর্ঘবিরতি।তবে তালেবানের শীর্ষ নেতাদেরকে পাওয়া গেলে অথবা কোনো ধরনের তাৎক্ষণিক হুমকি দেখা দিলে ড্রোন হামলা চলবে বলে ইঙ্গিত দিয়েছে ওবামা প্রশাসন ।মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছেন, ড্রোন হামলা নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো অনানুষ্ঠানিক চুক্তি হয়নি।তাছাড়া, তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা সম্পূর্ণ পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।