২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি বাহিনীর আক্রমণে ৫৭ ইসলামি জঙ্গি নিহত

ইরাকের সুন্নি অধ্যুষিত আনবার প্রদেশে সরকারি বাহিনী ও সহযোগী গোত্রবাহিনীর সম্মিলিত আক্রমণে ৫৭ জন ইসলামি জঙ্গি নিহত হয়েছেন। সুন্নি মুসলিম জঙ্গিদের দখলে থাকা শহর রামাদি ও ফাল্লুজা পুনরুদ্ধারের প্রচেষ্টায় এ আক্রমণ চালায় সম্মিলিত বাহিনী।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 12:40 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সোমবার এই অভিযান চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়।নিহতরা বিদ্রোহী জঙ্গিদল ইসলামিক স্টেট অব ইরাক ও লেভান্ত (আইএসআইএল) এর সদস্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঠিক কতজন জঙ্গি নিহত হয়েছেন তা অন্যকোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।আইএসআইএল ইরাকের প্রতিবেশী সিরিয়ার গৃহযুদ্ধেও দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই করছে।নিহত জঙ্গিদের অধিকাংশই রামাদির শহরতলীতে নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, তবে বিবৃতিতে ঘটনার বিস্তারিত জানানো হয়নি।ইরাকের শিয়া সরকারের বিরোধী আইএসআইএল ও অন্যান্য সুন্নি জঙ্গিগোষ্ঠীগুলো চলতি বছরের ১ জানুয়ারি আনবারের প্রধান শহর রামাদি ও পার্শ্ববর্তী ফাল্লুজা দখল করে নেয়। এরপর থেকে শহরগুলো দখল করে আছে ওই জঙ্গিগোষ্ঠীগুলো।আনবারের অচলাবস্থা নিরসনে ইরাকের শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকি জঙ্গিদের আলোচনার সুযোগ দিতে সর্বাত্মক পাল্টা আক্রমণ থেকে বিরত ছিলেন, কিন্তু আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।রোববার রাত থেকেই ফাল্লুজা লক্ষ করে গোলাবর্ষণ শুরু করেছিল সরকারি বাহিনী। তখন সরকারি বাহিনীর কর্মকর্তা জানিয়েছিলেন, শিগগিরই স্থল হামলা শুরু হবে।