২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় ব্যারেল বোমা হামলায় নিহত ৮৩

সিরিয়ার আলেপ্পোয় আকাশ থেকে ছোড়া সরকারি বাহিনীর ‘ব্যারেল বোমা’ বিস্ফোরণে অন্ততপক্ষে ৮৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 11:42 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

দেশটিতে যুদ্ধ পরিস্থিতি পর্যেবেক্ষণে থাকা যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ (এসওএইচআর) জানায়, রোববার হেলিকপ্টার থেকে ওই শক্তিশালী বোমাগুলো ছোড়া হয়।গত শুক্রবার থেকে আলেপ্পোয় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ধরনের হত্যাযজ্ঞকে সরকারি বাহিনীর যুদ্ধাপরাধ বলে দাবি করে আসছে অধিকার সংগঠনগুলো।কয়েকদিন আগেও সরকারি বাহিনী পরিকল্পিতভাবে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে বলে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এ ধরনের ঘটনাকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর স্পষ্ট যুদ্ধাপরাধ বলেও দাবি করা হয়েছে।ব্যারেল বোমা ব্যবহার আন্তর্জাতিক সমালোচনার শিকার হয়েছে। জেনেভায় সিরিয়া শান্তি বৈঠকেও ব্যারেল বোমা হামলার নিন্দা জানিয়েছে সিরিয়ার সরকার বিরোধী পক্ষের প্রতিনিধিরাসহ তাদের পশ্চিমা সমর্থকরা।