২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ ডুবিতে ১২ ভারতীয় নাবিকের মৃত্যু

ইয়েমেন উপকূলে মালবাহী একটি জাহাজ ডুবির ঘটনায় ১২ জন ভারতীয় নাবিক মৃত্যু বরণ করেছেন। জাহাজটি দূর্ঘটনায় পড়ার ১০ ঘন্টা পর ঘটনাটি ইয়েমেনি উপকূলরক্ষীদের নজরে আসে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 11:35 AM

Updated : 01 Sep 2026, 12:21 PM

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।ইয়েমেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় হাদরামউত প্রদেশের আল শেহার টাউন বরাবর উপকূলীয় সাগরে এটি ডুবে যায়।ডুবে যাওয়া জাহাজটি গাড়ির টায়ার ও যন্ত্রাংশ বহন করছিল বলে বিবৃতিতে জানানো হয়। প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটায় হতভাগ্য নাবিকদের বাঁচানো যায়নি।জাহাজটির মালিক একজন ইয়েমেনি। এটি আরব আমিরাত থেকে মালামাল নিয়ে ইয়েমেনের আল মুকাল্লা বন্দরের দিকে যাচ্ছিল।