বিদেশে চিকিৎসা নিতে পারবেন না মুশাররফ
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আবেদন খারিজ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে একটি আদালত। ফলে চিকিৎসার জন্যও আর বিদেশ যেতে পারছেন না মুশাররফ।
রাষ্ট্রদ্রোহের মামলায় ২ জানুয়ারিতে আদালতে হাজিরা দেয়ার জন্য যাওয়ার পথে বুক ব্যথায় আক্রান্ত মুশাররফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিদেশে চিকিৎসার জন্য দেশ ছাড়ার অনুমতি চেয়েছিলেন তিনি।কিন্তু আদালতে কৌঁসুলিরা যুক্তি দেখিয়ে বলেন, মুশাররফের শারিরীক অবস্থা আদালতে হাজির হতে না পারার মতো অতটা গুরুতর নয়।আদালত মুশাররফের বিরুদ্ধে ‘জামিনযোগ্য’ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর অর্থ হচ্ছে, সময়মত জামিনের আবেদন করে তিনি গ্রেপ্তার এড়াতে পারেন।পাকিন্তানে সাবেক সামরিক শাসক হিসাবে প্রথম মুশাররফই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন। মামলায় দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড হতে পারে।
