২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সহিংসতায় নিহত ৩৫

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ে অব্যাহত সংঘর্ষে তিনদিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 07:39 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

রেড ক্রস সোসাইটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, সংস্থাটির কর্মকর্তারা বাঙ্গুইয়ের রাস্তায় অন্তত ৩৫ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। এছাড়া, তিনদিনে ৬৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।শহরটি থেকে ইসলামি জঙ্গি সংগঠন সালাকার যোদ্ধারা চলে যাওয়ার পর প্রতিশোধমূলক আক্রমণে ওই হতাহতের ঘটনা ঘটে বলে বিবিসি জানায়।মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে দায়িত্বরত রেড ক্রসের প্রধান এন্টনি এমবো বোগো বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানী বাঙ্গুইয়ে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন সড়কে অসংখ্য আহত ও নিহত মানুষ দেখা গেছে।গত মার্চে অস্ত্রধারী সংগঠন ‘সালাকা’ রাজধানী দখল করে সরকার পতনের ঘোষণা দেয়ার পর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সহিংসতা বেড়ে যায়। সালাকাকে প্রতিরোধে এন্টি-বালাকা নামে আরেকটি জঙ্গি সংগঠনের উদ্ভব হয়। দুটি গোষ্ঠীই দেশটিতে সাধারণ নাগরিকদের হত্যার সঙ্গে জড়িত বলে স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন।মধ্য আফ্রিকান রিপাবলিকে (সিএআর) শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আফ্রিকান ইউনিয়নের চার হাজার এবং ফ্রান্সের ১৬ হাজার সেনা কাজ করছে। তবে সহিংসতা থামাতে আরো ১০ হাজার সেনা পাঠানো প্রয়োজন বলে জাতিসংঘ জানিয়েছে।