২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনায় কমিটি

তালেবান জঙ্গিদের সঙ্গে সমঝোতা আলোচনা চালিয়ে যাওয়ার জন্য চার সদস্যের যে কমিটি তৈরি করা হয়েছে তাদের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 03:22 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

শুক্রবার সকালে নওয়াজ এই পরামর্শ দেন বলে জানিয়েছে দ্য ডন।প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটির প্রথম বৈঠকে সমঝোতার কৌশল ও কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।চার সদস্যের ওই কমিটিতে আছেন- প্রধানমন্ত্রীর জাতীয় সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ইরফান সিদ্দিক, প্রখ্যাত সাংবাদিক রহিমুল্লাহ ইউসুফজাই, সাবেক রাষ্ট্রদূত ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ রুস্তাম শাহ মোহমান্দ এবং সাবেক আইএসআই কর্মকর্তা মেজর (অবসরপ্রাপ্ত) আমির শাহ। তাদের সহায়তা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নাসির আলি খান।বৈঠকে জঙ্গিদের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে কমিটির মেন্ডেট ও রুলসের ওপরও আলোকপাত করা হয়। পরবর্তী বৈঠকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পরে।শুক্রবারের বৈঠকে চৌধুরি নাসিরও উপস্থিত ছিলেন। তালেবানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে কোন পথ অনুসরণ করবেন সেটা নিয়ে এখন কমিটি আলোচনা করবে।যদিও আলোচনার জন্য জঙ্গিদের মাত্র একটাই পূর্বশর্ত দিয়েছেন নওয়াজ, সেটা হলো সমঝোতা আলোচনা চলাকালে কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালানো যাবে না।বুধবার জাতীয় পরিষদে এর ব্যাখ্যা দেন তিনি।