২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারঝড়ে বিপত্তিতে যুক্তরাষ্ট্র

আগাম প্রস্তুতি না থাকায় তুষারঝড়ে বিপত্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণাঞ্চলে বরফে সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় কয়েকটি রাজ্যের স্কুলে পড়ুয়ারা বাড়ি ফিরতে পারেনি। রাত কাটাতে হয়েছে বাইরে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 07:01 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বিবিসি জানায়, ঝড়ে বিভিন্ন অঞ্চল থেকে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের অধিকাংশই মারা গেছে সড়ক দুর্ঘটনায়। এছাড়া, বিভিন্ন স্থানে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চল হিসেবেই পরিচিত। ওই এলাকাগুলোতে সচরাচার বফর পড়তে দেখা যায় না কিংবা তুষার প্রতিরোধে আগাম প্রস্তুতিও তেমন নেয়া হয় না।তবে গত কয়েকদিন ধরে তুষারঝড়ে কবলে পড়ে কঠিন সময় পার করা যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলের সড়কগুলোতেও তিন ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে।বরফে সড়কপথ বন্ধ হয়ে শত শত গাড়ি আটকা পড়ায় জর্জিয়া ও আলাবামা রাজ্যে হাজার হাজার শিক্ষার্থীকে মঙ্গলবার রাত স্কুলের জিমনেসিয়ামে কাটাতে হয়েছে। আটলান্টায় শত শত শিক্ষার্থী রাস্তার স্কুলবাসেই আটকা পড়ে।তুষারপাতের আগাম সতর্কতা থাকার পরও তা মোকাবেলায় কর্তৃপক্ষের পূর্বপ্রস্তুতি ছিল না। সেকারণে নাগরিকদের তীব্র সমালোচনারও শিকার হয় তারা।তবে আটলান্টা এলাকায় আটকা পড়া শিক্ষার্থীরা বুধবার রাতের মধ্যেই বাড়ি ফিরতে পেরেছে বলে বিবিসি’কে জানিয়েছেন জর্জিয়ার গভর্নর নাথান ডিল।অনেক যাত্রীকে তাদের আটকা পড়া গাড়ি ছেড়ে দিয়ে পাশের গির্জা কিংবা ফায়ার স্টেশনে আশ্রয় নিতে দেখা গেছে। ক্যারোলাইনায় মহাসড়কে যানবাহনের মধ্যে আটশ’র বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে।