২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানামায় ভাইস-প্রেসিডেন্ট পদে লড়বেন ফার্স্টলেডি মার্তা

পানামার ক্ষমতাসীন দল দেশটির প্রেসিডেন্ট রিকার্ডো মার্তিনেল্লির স্ত্রী মার্তা লিনারেসকে আসন্ন নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 12:42 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

দেশটিতে চলতি বছরের মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার টুইটার পেইজে পার্টির পক্ষ থেকে এই প্রার্থিতা ঘোষণা করা হয়।

পানামার ক্ষমতাসীন ডেমক্রেটিক চেঞ্জ পার্টি মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হোসে ডোমিঙ্গো টুইটারে লেখেন, “মার্তা হবেন আমাদের ভাইস-প্রেসিডেন্ট”।

পার্টির সদস্যদের অনুমোদনের মাধ্যমেই মার্তা এই পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত হয়েছেন।

তবে মার্তার আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই।

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বর্তমান প্রেসিডেন্ট মার্তিনেল্লির মধ্য আমেরিকার এই দেশটিতে পরবর্তী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হতে পারবেন না। তাই তিনি নির্বাচনে অংশও নিতে পারছেন না।