২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনে মন্ত্রণালয় ছাড়ার ঘোষণা বিক্ষোভকারীদের

ইউক্রেনের বিচারমন্ত্রী ওলেনা লুকাশের জরুরি অবস্থা জারির হুঁশিয়ারির কয়েকঘন্টা পর মন্ত্রণালয়ভবন ছেড়ে দেয়ার কথা জানিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 06:47 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

বিক্ষোভকারীদের এক মুখপাত্র বলেন, তারা কর্তৃপক্ষকে উস্কানি দিতে চান না।তবে বিবিসি’র এক সংবাদদাতা জানিয়েছেন, প্রায় ৩০ জন বিক্ষোভকারী মন্ত্রণালয় ভবনের বাইরে রয়েছে। তারা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না।সরকার বিরোধী বিক্ষোভকারীরা রোববার রাজধানী কিয়েভে মন্ত্রণালয় দখল করে ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করে রাখে।কিয়েভ ছাড়াও বেশ কয়েকটি শহরে পৌরভবন বিক্ষোভকারীরা দখল করায় ইউক্রেনজুড়ে অস্থিরতা বাড়ছে। পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকাতেও বিভিন্ন ভবন বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছে।প্রতীকী প্রতিবাদ জানাতে মন্ত্রণালয় দখল করা হয় বলে জানিয়েছেন এক বিক্ষোভকারী। মানুষ ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছে বলে দাবি বিক্ষোভকারীদের।কিন্তু বিচারমন্ত্রী লুকাশ বিক্ষোভকারীদের উদ্দেশে এক টিভি সম্প্রচারে বলেন, তারা বিচারমন্ত্রণালয় ভবন না ছাড়লে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদকে জরুরি অবস্থা জারি করতে বলা হবে।রাজধানী কিয়েভে চলতি সপ্তাহজুড়ে চলা সহিংস বিক্ষোভে হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে সরকার রাশিয়ার পক্ষ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর না করায় গত নভেম্বরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়।চলতি বিক্ষোভটি শুরু হয় রাজপথে আন্দোলন বিক্ষোভ নিষিদ্ধ করে সরকারের একটি আইন পাস করাকে কেন্দ্র করে। ইউক্রেন সরকারের এধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।অস্থিরতার অবসান ঘটানোর চেষ্টায় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বিরোধীদের সঙ্গে আলোচনায় বসেন এবং তাদেরকে সরকারের শীর্ষ পদে আসীন হওয়ার প্রস্তাব দেন। কিন্তু বিরোধী নেতারা সে প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ব্যর্থ হয় সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা।