২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় বৃদ্ধনিবাসে আগুন

কানাডার কুইবেক শহরের একটি বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।নিখোঁজ রয়েছে ৩১ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 06:04 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বিবিসি জানায়, কুইবেক থেকে ১৪০ মাইল পূর্বে লিলে ভার্থ এলাকার দ্য হাভার বৃদ্ধাশ্রমে বৃহস্পতিবার সকালে আগুনের সূত্রপাত হয়।উদ্ধারকর্মীরা ২০ জনকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে। তবে এখনো অন্তত ৩১ জন মানুষ ধ্বংসস্তুপে আটকা পড়ে আছে, যাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। ওই আশ্রমে ৫০ থেকে ৬০ জন বৃদ্ধ থাকতেন।আগুন লাগার পর তাদের কেউ কেউ হুইল চেয়ারে করে এবং ওয়াকারে ভর করে বেরিয়ে আসেন।প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেন, আগুনে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাতে সন্দেহ নেই।কুইবেক ও এর আশেপাশের এলকায় গড় তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি। নিম্ন তাপমাত্রার কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে।অগ্নিনির্বাপণ কর্মীরা অনেককে ভবনের ভেতরে দেখলেও খারাপ আবহাওয়া ও আগুনের তীব্রতার কারণে উদ্ধার করতে পারেন নি।