শশীকে সন্দেহ করছেন না সুনন্দার ছেলে
মায়ের মৃত্যুর জন্য সৎ বাবা শশী থারুরকে সন্দেহ করছেন না সুনন্দা পুশকারের ছেলে শিব মেনন। তার মা আত্মহত্যা করতে পারেন তেমন আশঙ্কাও করছেন না তিনি।
এনডিটিভি জানায়, মায়ের মৃত্যু নিয়ে মেনন একটি বিবৃতি দিয়েছেন।বিবৃতিতে অনাকাঙ্খিতভাবে গণমাধ্যমগুলোর চাপ, দুশ্চিন্তা ও ভূল মাত্রায় অষুধ সেবনের কারণে মায়ের মুত্যু হতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন তিনি।“শান্তিপূর্ণভাবেই তার মৃত্যু হয়েছে এবং তিনি ঘুমের মধ্যেই মারা গিয়েছিলেন,” বলেন মেনন।গত শুক্রবার দিল্লির একটি পাঁচ তারকা হোটেল থেকে পুলিশ সুনন্দা পুশকারের মৃতদেহ উদ্ধার করে। সুনন্দা ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী শশী থারুরের স্ত্রী।মৃত্যুর দুই দিন আগে সুনন্দা তার স্বামীর বিরুদ্ধে পাকিস্তানি এক নারী সাংবাদিকের সঙ্গে প্রেমে জড়ানো অভিযোগ এনেছিলেন। এনিয়ে টুইটারে তিনি কায়েকটি বার্তাও দিয়েছিলেন।অবশ্য পরে স্বামী-স্ত্রী যৌথভাবে আরেক টুইটার বার্তায় দাবি করেন, তাদের মধ্যে কোনো পারিবারিক কলহ নেই। অন্যকেউ টুইটারে বার্তাগুলো ছেড়েছিল।ওদিকে, মঙ্গলবার সুনন্দার মৃতদেহের ডাক্তারি প্রতিবেদনে বলা হয় বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। পরে দিল্লির এক বিচারক এ ঘটনা নিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন।বিচারকের ওই নির্দেশের একদিনের মাথায় মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন তার ছেলে মেনন।তিনি বলেন, যারা আমার মাকে চেনেন তারা বিষয়টি সহজেই বুঝতে পারবেন যে, তিনি মানসিকভাবে অনেক দৃঢ় ছিলেন। তিনি আত্মহত্যা করতেই পারেন না এবং শশী তাকে শরীরিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেন বলেও আমি বিশ্বাস করি না।মেমন আরো বলেন, “শশী ও সুনন্দা একে অন্যকে খুবই ভালোবাসতেন। কিছুদিন আগে সামন্য কলহ ছাড়া তারা ভালোই ছিলেন। পরে সেই ঝামেলার সমাধান হয়েছিল।”২০১০ সালে সুনন্দাকে বিয়ে করেছিলেন শশী থারুর। এটি ছিলো দুজনেরই তৃতীয় বিয়ে।
