২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমায় ৬ পোলিও নিরাপত্তারক্ষী নিহত

উত্তর-পশ্চিম পাকিস্তানে পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত একটি পুলিশ ভ্যানের কাছে বোমা হামলায় ছয় পুলিশ সদস্য ও এক বালক নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 05:31 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

পুলিশ জানায়, বুধবার চারসাদ্দা জেলার সারধেরি বাজারে এ হামলা হয়। এলাকাটি পেশাওয়ার থেকে ৩০ কিলোমিটার উত্তরে। দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শফিউল্লাহ এএফপিকে বলেন, “এই হামলায় সাত জন নিহত হয়েছে। এদের ছয় জন পুলিশ এবং একজন বালক”।হমলায় আরো অন্তত নয় জন আহত হয়েছেন বলে জানান তিনি।পাকিস্তানে পোলিও কর্মীদের ওপর ক্রমাগত হামলার সর্বশেষ ঘটনা এটি। যদিও দেশটির জনপ্রিয় একটি ধর্মীয় সমাবেশে টিকাদান কর্মসূচির পক্ষে সমর্থন দেয়া হয়েছে।এর আগে মঙ্গলবার করাচিতে পোলিও টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণকারী তিনজন স্বাস্থ্য কর্মীকে হত্যা করা হয়।পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন পোলিও টিকাদান কর্মসূচির বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ এই কর্মসূচির আড়ালে আন্তর্জাতিক বিশ্ব তাদের ওপর গোয়েন্দাগিরি করছে।বিশ্বের তিনটি দেশের মধ্যে পাকিস্তানে পোলিও প্রকট আকার ধারণ করেছে। অন্য দুইটি দেশ হলো নাইজেরিয়া ও আফগানিস্তান। টিকাদানের মাধ্যমে এই রোগ সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব।এ মাসের শুরুতে ভারত নিজেদের পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে। তিন বছর আগে ভারতে সর্বশেষ পোলিও আক্রন্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।