অ্যালকোহলের চেয়ে গাঁজা ঝুঁকিপূর্ণ না: ওবামা
অ্যালকোহলের চেয়ে গাঁজা টানা খুব বেশি ঝুঁকিপূর্ণ না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে গাঁজা টানা খারাপ অভ্যাস বলেও সতর্ক করেন তিনি।
দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে এক বক্তব্যে ওবামা একথা বলেন।
ছোটবেলায় গাঁজা সেবন করতেন বলেও স্বীকার করেন তিনি। ওবামা বলেন, ‘ছোটবেলায় আমি গাঁজা সেবন করতাম। আমার মতে, এটা একটা বদভ্যাস। সিগারেটের থেকে এটি খুব একটা আলাদা নয়। তরুণ এবং পরিণত বয়সের বেশ খানিকটা সময়জুড়ে আমি গাঁজা সেবন করেছি।’
তবে ওবামা সঙ্গে সঙ্গে এও বলেন, গাঁজা সেবনকারীর ওপর প্রভাবের দিক থেকে এটি অ্যালকোহলের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন না তিনি।
