২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নোডেন কাণ্ডে ‘রুশ ইন্ধন’ খুঁজছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকারের গোপন নথি চুরি ও জনসম্মূখে প্রকাশের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন রাশিয়া থেকে কোনো ধরণের সাহায্য পেয়েছেন কিনা তা তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটি।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 03:47 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

রোববার এনবিসি চ্যানেলের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে একথা জানিয়েছেন গোয়েন্দা বিষয়ক কমিটির প্রধান মিক রর্জার্স।প্রতিনিধি রজার্স রোববার ওই অনুষ্ঠানে বলেন, “কেন সে (স্নোডেন) শেষ পর্যন্ত মস্কোর এফএসবি এজেন্টদের সঙ্গে হাত মেলালো সেটার পেছনে অবশ্যই কোনো কারণ আছে বলেই আমার বিশ্বাস। আমার মনে হয় না এটা কাকতালীয় ছিলো।”এনএসএ’র সবেক কর্মকর্তা স্নোডেন গত বছর যুক্তরাষ্ট্র থেকে হংকং পালিয়ে যান। সেখান থেকে যান রাশিয়ায়। স্নোডেনকে অন্তত এক বছর রাজনৈতিক আশ্রয়ে থাকার অনুমতি দিয়েছে রাশিয়া।অন্যদিকে, বিচারের জন্য স্নোডেনকে যুক্তরাষ্ট্রের ফিরিয়ে আনতে চান মার্কিন কর্মকর্তারা।যুক্তরাষ্ট্র সরকারের গোয়েন্দা নজরদারির প্রচুর তথ্য চুরি এবং ফাঁস করে গত বছর বিশ্বজুড়ে আলোড়ন তোলেন স্নোডেন।যদিও স্নোডেন কাণ্ডের সঙ্গে রাশিয়া জড়িত, তার এমন মনে হওয়ার পক্ষে তেমন কোনো প্রমাণ দেখাতে পারেননি রজার্স, তারপরও তিনি বলেন, “আমরা এমন কিছু খুঁজছি যেটাকে ক্লু বলতে পারবো। সেটা নিশ্চিতভাবেই আমাকে ইঙ্গিত দেবে যে সে কারো কাছ থেকে সাহায্য পেয়েছিলো।”স্নোডেন কাণ্ডের সঙ্গে রাশিয়ার জড়িত থাকার বিষয়ে তিনি তদন্ত শুরু করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে রজার্স বলেন, “অবশ্যই এবং ওই তদন্ত এখনো চলছে।”