২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিমানবাহী রণতরী তৈরি করছে চীন

আগামী ছয় বছরের মধ্যেই চীন দ্বিতীয় বিমানবাহী রণতরী পানিতে নামাবে বলে আশা করছে। দ্বিতীয় এই রণতরীটি এখন নির্মার্ণের পর্যায়ে রয়েছে।

রয়টার্স

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 03:10 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

রোববার চীন ও হংকংয়ের গণমাধ্যমগুলো এ সংবাদ জানিয়েছে।ক্রমবর্ধমান অর্থনৈতিক স্বার্থ ও উপকূলীয় সাগরগুলোর মালিকানা নিয়ে বিতর্কিত এলাকাগুলো নিয়ে বিরোধ বাড়তে থাকায় মুখে ধরনের চারটি রণতরীর মালিক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন।দুই দশক ধরে সামরিক বাজেট বাড়িয়ে চলার পর মহাসাগরের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম নৌবাহিনী গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চীনের নৌ-কর্মকর্তারা। দেশটির ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি যাতে বিনা বাধায় চলতে পরে সেজন্য নিজেদের আরো উন্নত করার পরিকল্পনা করেছেন তারা।দক্ষিণ ও পূর্ব চীন সাগরের বিতর্কিত অঞ্চলে নিজেদের পূর্ণ প্রভাব বিস্তার করাও এ পরিকল্পনার অর্ন্তভূক্ত।চীনের প্রথম বিমানবাহী রণতরী দ্য লিয়াওনিং এখন সাগরে টহল দিয়ে বেড়াচ্ছে। ১৯৯৮ সালে ইউক্রেন থেকে সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলের জাহাজটি কিনেছিলো দেশটি।পরে নিজেদের একটি শিপইয়ার্ডে এটাকে সংস্কার করে আধুনিক বিমানবাহী রণতরীণে পরিণত করে। এতোদিন এটিই চীনা নৌবাহিনীর অগ্রগতির প্রতীক ছিলো।৬০ হাজার টনের লিয়াওনিংকে সফলভাবে পরিচালনা করার পর নিজেদের প্রযুক্তিতে স্থানীয়ভাবে বিমানবাহী রণতরী তৈরির সিদ্ধান্ত নিয়েছে চীন। নতুন রণতরীটি ২০২০ সালের মধ্যে সাগরে নামতে পারবে বলে মনে করেন চীনা সামরিক বাহিনীর বিশেষজ্ঞরা।চীনা নিউজ ওয়েবসাইটগুলোকে দেয়া এক সাক্ষাৎকারে চীনের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিং এর কমিউনিস্ট পার্টির প্রধান ওয়াং মিন বলেন, দ্বিতীয় রণতরীটি বন্দরনগরী দালিয়ানে তৈরি করা হচ্ছে।