২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে গুলিতে ইরানি ‍কূটনীতিক নিহত

ইয়েমেনের রাজধানী সানায় সন্ত্রাসীদের গুলিতে ইরানের এক কূটনীতিক নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 10:06 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

নিহত আলী আসগর আসাদি ইয়েমেনে ইরানি দূতাবাসে অর্থনীতি বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।

বিবিসি জানায়, শনিবার ইরানি রাষ্ট্রদূতের বাসা থেকে বেরোনোর পর আসাদিকে লক্ষ্য করে ‍গুলি চালানো হয়। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়, আসাদির বুকে ও পেটে গুলি লাগে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীরা তাকে প্রথমে অপহরণ করতে চেয়েছিল। কিন্তু তাতে ব্যর্থ হয়ে তাকে গুলি করে চলে যায় দুর্বৃত্তরা।

সম্প্রতি ইয়েমেনে বিদেশি নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে।