২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন সংবিধানের পক্ষে ভোট দিয়েছেন মিশরীয়রা’

মিশরের নতুন সংবিধান অনুমোদনের জন্য গৃহীত দুইদিনের গণভোটে নতুন সংবিধানের পক্ষে ব্যাপক সমর্থন দিয়েছেন ভোটাররা, জানিয়েছেন মিশরের কর্মকর্তারা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 02:17 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মিশরে এটিই প্রথম ভোট। মঙ্গল ও বুধবার, দুইদিনে এই ভোট গ্রহণ করা হয়।বুধবার রাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমইএনএ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ৯০ শতাংশ ভোটার নতুন সংবিধান অনুমোদন করে এর পক্ষে ভোট দিয়েছে।তবে এটি বিস্মিত হওয়ার মতো কিছু নয়। কারণ গত জুলাইতে মুরসিকে ক্ষমতা থেকে সরাতে সেনাবাহিনীকে যারা সমর্থন যুগিয়েছিল, জনগণের সেই অংশটিই নতুন সংবিধানের পক্ষে ব্যাপক সমর্থন দিয়েছে।সরকারবিরোধীদের ব্যাপক চাপে রাখায় তারা ‘না’ ভোটের পক্ষে তেমন কোনো প্রচারণাও চালাতে পারেনি। বিরোধীদের মূল অংশ মুসলিম ব্রাদারহুড ভোট বর্জন করায় তাদের সমর্থকরা ভোট দিতে আসেননি।ফলে প্রধানত মুরসি বিরোধীরাই ভোট দিয়েছেন, আর তারা সংবিধানের পক্ষে ‘হ্যাঁ’ ভোটই দিয়েছেন।তবে গণভোট বিষয়ে সরকারি ভাষ্যের সঙ্গে মুরসি সমর্থক মুসলিম ব্রাদারহুড দ্বিমত পোষণ করবে এমনটিই মনে করছেন বিশ্লেষকরা। ভোট বর্জন করে ওই দুই দিন সরকারবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিল তারা।এতে মঙ্গলবার ব্রাদারহুড সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নয়জন নিহত হন। বুধবারও বিক্ষোভ প্রদর্শন করে ব্রাদারহুড সমর্থকরা। এদিন কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তারা, তবে এখানে কেউ নিহত হয়েছেন বলে জানা যায়নি।ভোটের দুইদিনে ৪৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মিশরের একটি প্রাইভেট টিভি চ্যানেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সারাদেশে ৫৫ শতাংশেরও বেশি ভোট পড়েছে।তিনি জানিয়েছেন, প্রাথমিক ফলাফলে আভাস পাওয়া গেছে সংবিধানের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়ার হার ৯৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।তবে ব্রাদারহুড প্রভাবিত এলাকাগুলোতে ভোট কম পড়েছে বলে জানা গেছে।শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন শীর্ষ নির্বাচনী কর্মকর্তা নাবিল সালিব।