২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় ১৭ শিশু নিহত

পাকিস্তানে একটি স্কুলবাসে ট্রাকের ধাক্কায় অন্তত ১৭ শিশু ও প্রাপ্তবয়স্ক তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 09:33 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে প্রাদেশিক রাজধানী করাচির ৩শ’ কিলোমিটারে উত্তরে বুধবার শিশুরা বাসে করে শিক্ষা সফর থেকে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত আরো ১১ শিশুকে হাসপাতালে নেয়া হয়েছে।

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আব্দুল রাহিম গোপাং।