২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি চেইন শপগুলোর জন্য দিল্লির দরজা বন্ধ করলো এএপি

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বিদেশি সুপার চেইন শপগুলোর দোকান স্থাপনে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্যের নির্বাচিত নতুন সরকার আম আদমি পার্টি (এএপি)।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 02:04 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বিদেশী বিনিয়োগ আকর্ষণ ও অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিদেশী চেইনশপগুলোকে ভারতে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন কেন্দ্রিয় সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহনের সিদ্ধান্ত অনুমোদন করেছিল দিল্লির তৎকালীন কংগ্রেস সরকার।কিন্তু সোমবার ওই অনুমোদন বাতিল করে এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে এএপি।।এএপির এই সিদ্ধান্ত মনমোহনে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক।২০১২ সালের শেষ দিকে মনমোহন ভারতের পাঁচশ বিলিয়ন মার্কিন ডলারের খুচরা পণ্যের বাজার বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মূক্ত করে দিয়েছিলেন।মনমোহনের ওই সিদ্ধান্ত ওয়ালমার্ট ও টেসকো পিএলসি’র মতো বহুজাতিক খুচরা পণ্য বিক্রেতা কোম্পানিগুলোর জন্য ভারতের বাজারে প্রবেশের পথ করে দেয়।কিন্তু কংগ্রেস সরকারের সিদ্ধান্তের কারণে এই খাত, যা পারিবারিক ও ব্যক্তি উদ্যেগে পরিচালিত ছোট ছোট দোকানের মাধ্যমে পরিচালিত হয়, তা বড় একটি ধাক্কা খাবে এবং এতে এই খাতের সঙ্গে যুক্ত নাগরিকদের বড় একটি অংশ বেকার হয়ে যাবে বলে খুচরা বিক্রেতা ও রাজনৈতিক দলগুলো আশঙ্কা প্রকাশ করে এর সমালোচনা করেছিল।নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়ে ডিসেম্বরে দিল্লির বিধান সভা নির্বাচনে জয়ী হয় এএপি। এএপি নেতা দিল্লির নতুন মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজ্যে বিদ্যমান খুচরা পণ্য বাজারের নীতি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।ক্ষমতায় গেলে বিদেশি সুপার চেইন শপগুলোর ভারতে প্রবেশে বাধা দেবে বলে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিও(বিজেপি) ঘোষণা দিয়ে রেখেছে।আসছে মে’তে ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।