২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের মাউন্ড সিনাবাং আগ্নেয়গিরিটি শুক্রবার ২৪ বার সবেগে অগ্ন্যুৎপাত ঘটিয়েছে এবং প্রায় চার হাজার মিটার ওপরে ছাই ছুঁড়ে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 01:28 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

এরফলে ভবিষ্যতে এটি বিস্ফোরিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানান কর্মকর্তারা।ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগরহোর বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ফুটতে থাকা আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে প্রচণ্ড বেগে ছাই বেরিয়ে এসে চারিদিকে ছড়িয়ে পড়ে।দীর্ঘ চারশ’ বছর ঘুমন্ত থাকার পর সেপ্টেম্বর থেকে ২৪৫৭ মিটার উচ্চতার মাউন্ড সিনাবাং আবারো জীবন্ত হয়ে উঠেছে। আর নভেম্বর ও ডিসেম্বরে এটি ক্রমাগত কেঁপে উঠতে শুরু করে।শুক্রবার গরম ছাই পাহাড়ের দক্ষিণপূর্ব দিকে পড়তে শুরু করলে জীবন বাঁচাতে ওই এলাকায় বসবাস করা প্রায় ২৫ হাজার মানুষ দ্রুত সেখান থেকে সরে যায়। কয়েক দিন আগে সেখান থেকে আরো প্রায় ২৩ হাজার মানুষ সরে গেছে।এক কর্মকর্তা বলেন, আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে এই আগ্নেয়গিরি দিয়ে লাভা উদগিরন শুরু হবে।আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে চারিদিকে সাত কিলোমিটার এলাকা বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ এই এলাকার দুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণ পৌঁছে দেয়ার ব্যবস্থা করছে বলেও জানান ওই কর্মকর্তা।এই দ্বীপরাষ্ট্রটিতে মাউন্ট সিনাবাংসহ মোট ১২৯টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।